মঙ্গলবার, ৯ জুন ২০১৫
হাসপাতাল ছেড়ে ভাড়া বাসায় উঠেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ
Home Page » প্রথমপাতা » হাসপাতাল ছেড়ে ভাড়া বাসায় উঠেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ
বঙ্গনিউজ ডটকমঃ ভারতের মেঘালয় রাজ্যের আদালতে শর্ত সাপেক্ষ জামিন পাওয়ার পর হাসপাতাল ছেড়ে ভাড়া বাসায় উঠেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
সোমবার শিলংয়ের হাসপাতাল থেকে এ বাসায় ওঠেন তিনি। সেখানে তিনি স্ত্রী এবং এক ভাতিজাকে নিয়ে থাকবেন বলে জানা গেছে।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে প্রায় দুই মাস নিখোঁজ থাকার পরে গত ১১ই মে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মেঘালয় পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৩৫:৪৬ ৩৬৫ বার পঠিত