শনিবার, ২০ জুন ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল অপারেশনে মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
Home Page » আজকের সকল পত্রিকা » ব্রাহ্মণবাড়িয়ায় ভুল অপারেশনে মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
বঙ্গনিউজ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় নাসির হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নাসির হোসেন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড়ে দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৫৭ ৫৩৫ বার পঠিত