মঙ্গলবার, ২৩ জুন ২০১৫
কারওয়ানবাজারে মাছেরপট্টিতে আগুন
Home Page » আজকের সকল পত্রিকা » কারওয়ানবাজারে মাছেরপট্টিতে আগুন
বঙ্গনিউজ ডটকমঃ রাজধানীর কারওয়ানবাজারের মাছেরপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রায় ২২ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক সৈয়দ মনিরুল ইসলাম জানান, বেলা ১১টা ৫৬ মিনিটে মাছের কয়েকটি ককশিটের বাক্সে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রওনা দেয়। তিনটি ইউনিট পৌঁছে ১২টা ১৮ মিনিটে আগুন নেভায়। দুটি ইউনিট ফেরত আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৩:৪৭:৫৮ ৪৪১ বার পঠিত