বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ
Home Page » ক্রিকেট » ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ
বঙ্গনিউজ ডটকমঃ ভারত-বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে ম্যাচ শেষ হলো। তবে এরই মধ্যে খবর এল ফের ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার। ভারতের সাথে বাংলাদেশের এই সিরিজটা মোটেই খারাপ হয়নি বাংলাদেশের। একমাত্র টেস্ট ড্র ও ওয়ানডেতে ভারতকে প্রথমবারের মত সিরিজে হারায় বাংলাদেশ।
তবে এবার বাংলাদেশকে যেতে হবে ভারতে। ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী দ্বিপক্ষীয় সিরিজ ২০১৬ সালের আগস্টে। দুই দল একটি টেস্ট ম্যাচ খেলবে।
ভারতে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের আগে ও পরে ২০১৯ সালের মধ্যে আর কোনো ম্যাচ নেই দুই দেশের আয়োজনে। এশিয়া কাপ (২০১৬ ও ২০১৮) এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটার মোকাবেলা করবে টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৭ ৪৪৩ বার পঠিত