নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

Home Page » প্রথমপাতা » নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার
শুক্রবার, ৩১ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃনিখোঁজের তিন দিন পরে নড়াইল-লোহাগড়া সড়ক সংলগ্ন তালতলা এলাকার একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোমরেজ শেখ ওরফে ধলা মিয়া (৭০)। তার বাড়ি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মোমরেজ শেখের ছেলে আনিস জানান, লোহাগড়ার সরুলিয়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে তিন দিন আগে তার বাবা বাড়ি থেকে বের হন। আনিস বলেন, বাবা আত্মীয় বাড়িতে আছেন, এমনই ধারণা ছিল আমাদের। তবে আজ সকালে জানতে পারি তালতলার একটি পুকুরে বাবার লাশ ভেসে আছে। তিনি জানান, তার বাবার মানসিক সমস্যা ছিল। লাশের গায়ে আঘাতের চিহৃ দেখা যায়নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 

বাংলাদেশ সময়: ২০:৫৮:১২   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ