বুধবার, ১২ আগস্ট ২০১৫
৫ বছর বয়সে পুলিশ অফিসার
Home Page » প্রথমপাতা » ৫ বছর বয়সে পুলিশ অফিসার
বঙ্গনিউজ ডটকমঃবয়স মাত্র পাঁচ। স্বপ্ন, বড় হয়ে পুলিশ অফিসার হবে। অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত, অপশাসনমুক্ত সমাজ গড়বে। কিন্তু তার সে ইচ্ছা হয়তো অপূরণীয়ই থেকে যাবে। কেন? তার আয়ু বেশি দিন নেই। অন্তত চিকিৎসকদের মত তেমনই।
ছোট্ট কুনওয়ার সিং পাতিলকে তাই এক দিনের জন্য পুলিশ অফিসার ‘সেজে’ তার নিজের দফতরে বসে কাজ করার সুযোগ করে দিল মুম্বই পুলিশ। এই অভিনব ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভোইওয়াড়া থানায়। স্থানীয় একটি এনজিও এই উদ্যোগ নিয়েছিল। এক ঘণ্টার জন্য কুনওয়ার পুলিশ অফিসার হওয়ার সুযোগ পেয়েছিল। সেই এক ঘণ্টা সে তার নিজের মতো করে বিরাট টেবিলে বসে বড় বড় খাতায় প্রাণভরে আঁকিবুকি কেটেছে, লিখেছে, এঁকেছে।
বাংলাদেশ সময়: ১৭:৩২:২৮ ৪৭৬ বার পঠিত