বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫
অজ্ঞান পার্টির নেতাসহ আটক ১২
Home Page » আজকের সকল পত্রিকা » অজ্ঞান পার্টির নেতাসহ আটক ১২
বঙ্গনিউজ ডটকমঃ অজ্ঞান পার্টির সন্দেহভাজন নেতাসহ ১২ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির পক্ষ থেকে ১৯ আগস্ট গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এমন দাবি করা হয়।
ওই খুদেবার্তার ভাষ্যমতে, আটক হওয়া অজ্ঞান পার্টির সন্দেহভাজন দলনেতার নাম আবদুর গফুর।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৪৫:৪৯ ৩৯৪ বার পঠিত