বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
যশোরে পুলিশের অভিযানে ১১৯ জন গ্রেফতার
Home Page » আজকের সকল পত্রিকা » যশোরে পুলিশের অভিযানে ১১৯ জন গ্রেফতার
বঙ্গনিউজ ডটকমঃ বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ যশোরে বিভিন্ন মামলায় ১১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাতভর যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার করা ব্যক্তিদের মধ্যে বিএনপির ১৫ ও জামায়াতের পাঁচ নেতাকর্মী রয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২:৩৩:০৯ ৩৮২ বার পঠিত