মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
রাতে অফিস খালেদার
Home Page » আজকের সকল পত্রিকা » রাতে অফিস খালেদার
বঙ্গ-নিউজ ডটকমঃচেয়ারপারসন খালেদা জিয়াপ্রায় আড়াই মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ অফিস করবেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁর কার্যালয়ে আসার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ বিকেলে প্রথম আলোকে এ কথা জানান।
খালেদা জিয়া সর্বশেষ কার্যালয়ে আসেন গত ১৪ সেপ্টেম্বর। এর পরদিন তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান চিকিৎসার জন্য। গত ২১ নভেম্বর খালেদা জিয়া দেশে ফেরেন। দেশে ফেরার পর আজই প্রথম অফিস করবেন তিনি।
আরও পড়ুন…
বাংলাদেশ সময়: ১৮:০৫:৫৮ ৩৬৭ বার পঠিত