রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫
কাজলের স্মৃতিভ্রম
Home Page » বিনোদন » কাজলের স্মৃতিভ্রম
বঙ্গনিউজ ডটকমঃ রুপালি পর্দার পিয়া সাক্সেনা যেন পর্দা ফুঁড়ে হাজির বাস্তবের দুনিয়ায়। ইউ মি অউর হাম ছবিতে স্মৃতিভ্রম রোগীর চরিত্রে অসাধারণ অভিনয় করছিলেন কাজল। কিন্তু শাহরুখ খান সূত্রে জানা গেল, অতটা গুরুতর না হলেও কাজলের কিন্তু সব ভুলে যাওয়ার সমস্যা আছে! দিলওয়ালের শুটিং চলার সময় হুট করে চেতনা হারিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে কাজল নাকি স্মৃতিভ্রমে ভুগছিলেন। চিনতে বা বুঝতে পারছিলেন না কিছুই। অবস্থা বেগতিক দেখে অজয় দেবগনকে ফোন করা হয়। স্বামীর সঙ্গে কথা বলার পর কাজল স্বাভাবিক হতে শুরু করেন।
কুছ কুছ হোতা হ্যায়-এর শুটিং চলার সময়ও নাকি একই ঘটনা ঘটেছিল। কাজলের এই সমস্যায় দিলওয়ালের শুটিং স্পটের সবাই চিন্তিত হয়েছিলেন ঠিকই। কিন্তু খুশি হয়েছিলেন ঢের বেশি। কাজলের জ্ঞান হারানো যে শুভ লক্ষণও, আগের ছবির বক্স অফিসই তার প্রমাণ!
বাংলাদেশ সময়: ১০:৪০:১৩ ৪০০ বার পঠিত