শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০১৬
কারিনার কনসার্ট স্থগিত
Home Page » বিনোদন » কারিনার কনসার্ট স্থগিত
বঙ্গনিউজ ডটকমঃ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বলিউড তারকা কারিনা কাপুর খান এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) সাঈদ খোকন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আলোচনা করে পরে জানানো হবে। নিরাপত্তাজনিত কারণে কারিনা কাপুর আসছেন না।’
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর। এই পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি তারকা অনন্ত জলিলেরও।
ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল অন্তর শোবিজ। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল উইকএন্ড।
বাংলাদেশ সময়: ১১:৩৮:৫৭ ৩৭৪ বার পঠিত