সোমবার, ১৩ জুন ২০১৬
ময়মনসিংহে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন
Home Page » শিক্ষাঙ্গন » ময়মনসিংহে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন
বঙ্গ-নিউজঃ ময়মনসিংহে দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগে মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকিরের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কলেজের সিনিয়র শিক্ষক আ.ন.ম হারুন অর রশিদ, গিয়াস উদ্দিন, মঞ্জুরুল হক, জেসমীন আক্তার, আয়শা আক্তার, আনোয়ার হোসেন, তৌফিকুন নূরসহ কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষের দুর্নীতির কারনে কলেজ আজ ধংসের দ্বার প্রান্তে। সরকারি বরাদ্ধের টাকা থেকে শুরু করে হোস্টেল ফাণ্ড, ফরমপূরণ ও উপবৃত্তির লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে। এরপর তিনি প্রায় ১৫ লক্ষ টাকা উত্তোলন করে ব্যাক্তিগত কাজে ব্যবহার করেছেন।
আমরা অধ্যক্ষের এসব দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণসহ ইতিমধ্যে দুদক কাছে অভিযোগ করেছি। তারাও ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবিলম্বে দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী এই অধ্যক্ষের পদত্যাগ দাবী করছি।
বাংলাদেশ সময়: ১১:০৭:২৬ ৪৯৮ বার পঠিত