বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬
বিহারে আদালত প্রাঙ্গনে বোমা বিস্ফোরণ, নিহত ১
Home Page » আজকের সকল পত্রিকা » বিহারে আদালত প্রাঙ্গনে বোমা বিস্ফোরণ, নিহত ১
বঙ্গ-নিউজঃ ভারতের একটি আদালত প্রঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিহার রাজ্যের দক্ষিণাঞ্চলে এই ঘটনায় একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।
১৩ জুলাই বুধবার দুপুরে বিহার রাজ্যের শাসারাম এলাকায় এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
পুলিশ জানায়, আদালত প্রাঙ্গনে মোটর সাইকেলে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটর সাইকেল আরোহী নিহত হন। এছাড়াও বিস্ফোরণে আহত হন আরো তিন জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বোমা বিস্ফোরণ কারা ঘটিয়েছে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করছে।
বাংলাদেশ সময়: ০:৩৯:৩৯ ৫৪৭ বার পঠিত