সোমবার, ২৮ নভেম্বর ২০১৬
প্রার্থনা মোর-আলরিআন
Home Page » সাহিত্য » প্রার্থনা মোর-আলরিআন![]()
ক্ষমা কর, হে আমার আল্লাহ
আপনিই আফুব্বু,হে আমার জাল্লাহ।
অজস্র কোটি শুকরিয়া আপনার দরবারে
হুজুর পাকের উম্মত করে পাঠালেন মুসলিমের ঘরে।
ক্ষমা কর ঐ কঠিন দিবসের কঠোর আযাব হতে
করেছি কত পাপ,প্রকাশ্যে নয় নিভৃতে
হে আমার জীবনদাতা, জীবনের একটি স্বাদ
যেন না হয় বরবাদ
মোর মৃত্যুর দিন ধার্য করে
আজরাইল (আ)কে পাঠাবেন রোজ শুক্রবারে
জুম্মার সালাত আদায় করে
শেষ বারের মত পাঠ করব পাক কোরআন
আল্লাহর নামের সেজদায়
দেহ হতে নেয় যেন মোর প্রান
হে আমার আল্লাহ, আজরাইলকে দিও কয়ে
দুনিয়া ছাড়তে পারি যেন তোমার নাম লয়ে।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫০ ৩৮২ বার পঠিত