শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
১০ জানুয়ারির সমাবেশের লিফলেট বিতরণ করলেন ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » ১০ জানুয়ারির সমাবেশের লিফলেট বিতরণ করলেন ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজঃ সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারির সমাবেশ সফল করতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে পায়ে হেঁটে এ প্রচার কার্যক্রমে অংশ নেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও নিউমার্কেট এলাকার
লিফলেট প্রচারণা এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় শেষে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষকে স্বদেশ প্রত্যাবর্তনের এ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে । ওই দিন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সমাবেশ হবে বলে ইতোমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ওই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার অভিপ্রায়ে বক্তৃতা দেবেন, এমনটা জনিয়েছেন ওবায়দুল কাদে
বাংলাদেশ সময়: ০:০১:১৯ ৪৯৬ বার পঠিত