শনিবার, ৬ মে ২০১৭
ধর্ষণের অভিযোগে বিয়ের আসরে বর আটক
Home Page » প্রথমপাতা » ধর্ষণের অভিযোগে বিয়ের আসরে বর আটক
বঙ্গ-নিউজ: ধর্ষণের অভিযোগে বিয়ের আসর থেকে বরকে আটক করেছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রের বৈসারে এ ঘটনা ঘটেছে।
২২ বছর বয়সী ওই বরের বিরুদ্ধে তার চাচাতো বোন ধর্ষণের অভিযোগ করেছেন। ২০১০ সাল থেকে ছয় বছর তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেছেন অভিযুক্ত বর।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, নিজের প্রেমিক অন্য মেয়ের গলায় বিয়ের মালা দিতে চলেছে জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। তারপর বিয়ের আসর থেকেই অভিযুক্তকে ধর্ষণের অভিযোগে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪২:৪১ ৪৪৪ বার পঠিত