রবিবার, ৭ মে ২০১৭
ঝিনাইদহে হলিধানীর একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান
Home Page » প্রথমপাতা » ঝিনাইদহে হলিধানীর একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান
ইমন আহমেদ, বঙ্গ-নিউজঃ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার ভোর থেকে ওই এলাকার শরাফত মণ্ডলের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ।
এদিকে আজ রবিবার ভোর থেকেই মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।
এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে সেখানে দুই জঙ্গি নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:০১:৪১ ৫৩৪ বার পঠিত