সোমবার, ২১ আগস্ট ২০১৭
অনুভব -মুতাকাব্বির মাসুদ
Home Page » সাহিত্য » অনুভব -মুতাকাব্বির মাসুদ
একবার দেখেই ভালোবাসলাম,কী দেখলাম জানি না
তবে একটা কিছু দেখেছিলাম তা নিশ্চিত,
তুমি বললে ‘শেষ বিকেলে ভালোবাসা হয় না’ ,
‘কুইট’ করো’,
আমি বলি এ জটিল জীবনের একটাই জটিল সমিকরণ যার ভেতর ভৌত পরিবর্তনের স্থান নেই!
ক্রমাগত দ্বান্দ্বিক এক রাসায়নিক বিক্রিয়া অনুভবে তৈরি করে অনিন্দ্য কোমল ‘মিথসক্রিয়া’!
তুমি তা জানোনা!
হৃদয়ের বিমূর্ত অঞ্চলে ভালোবাসা একবার ‘ড্রপ’ করলে সে ভালোবাসা আর কখনোই ‘কুইট’ করা যায় না !
.
অবশেষে গোধূলির শেষ সীমানায় শেষবিকেলের সূর্য
তোমার কপালে- কপোলে অগোছালো আবেগের চুলে
চাঁদের প্রহর এঁকেদিল চুম্বনে চুম্বনে!
সাগর এসে বিনয়ী হাত মেলে দিলো
প্রেমোদ্ধত ঢেউয়ের আড়ালে
টুপ করে দু’ফোঁটা চোখের জল কেন ফেলো অকারণে ?
তবে কি তুমিও বুঝে গেছো
পৃথিবীর সব অঙ্গীকার ‘কুইট’ করা যায়
ভালোবাসা ‘কুইট ‘ করা যায় না !
২০-০৮-২০১৭

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৯ ৮২৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News