সোমবার, ৯ অক্টোবর ২০১৭
বাংলার কথা - কিশোর কবি মোঃ ইমরান আল-হাসান
Home Page » বিবিধ » বাংলার কথা - কিশোর কবি মোঃ ইমরান আল-হাসান ![]()
বাংলা আমার পথ চলা ,বাংলা স্বাধীনতা,
আমি এই বাংলায় জন্মেছি বলে
বলি বাংলার কথা।
বাংলা মানে স্বাধীনতা
বাংলা মানে সুখ,
আমি এই বাংলায় জন্মেছি বলে
দেখি বাংলার মুখ।
বাংলা মানে জোয়ার ভাটা
বাংলা মানে শাহাবাগের মাঠ,
আমি এই বাংলায় জন্মেছি বলে
দেখি বাংলার সবুজ-শ্যামল মাঠ।
বাংলা মানে সবুজ দেশ
বেঁচে থাকার আশা,
বাংলা মানে এগিয়ে যাওয়া
দেশকে ভালোবাসা।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২০ ৬০৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News