প্রতিবন্ধীতা যে প্রতিবন্ধকতা নয় প্রমাণ করলো আজিজুল হক মুন্না

Home Page » বিবিধ » প্রতিবন্ধীতা যে প্রতিবন্ধকতা নয় প্রমাণ করলো আজিজুল হক মুন্না
সোমবার, ৭ মে ২০১৮



স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ
জীবনে সফল হওয়ার স্বপ্ন যারা দেখে তাদেরকে কোন প্রতিকূলতাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনা, তা আবারও প্রমাণ করল আমাদের আজিজুল হক মুন্না। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হাত দিয়ে কিছু লিখতে না পারলেও “পা” দিয়ে লিখেই তার চেষ্টা অব্যাহত রেখেছে। দক্ষিণ সুরমা উপজেলার পূর্বাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে PSC তে A+ পাওয়ার মধ্য দিয়ে তার স্বপ্নযাত্রা শুরু। সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয় হতে JSC তে A পাওয়ার পর তার অদম্য চেষ্টাকে আরো গতিশীল করে। এবার ২০১৮ সালের SSC পরীক্ষায় Golden A+ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
তার বাবা ফজলুল হক বুলবুল সিলেটের খালমুখ বাজার আলিম মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক এবং তার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার হামিদপুর গ্রামের একটি স্বনামধন্য পরিবারের বাসিন্দা তারা।
উন্নত চিকিৎসায় মুন্নার হাত ভাল হওয়ার সম্ভাবনার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক। তাই তাকে মাদ্রাজ নিয়ে চিকিৎসা করানোর প্রচেষ্টা চলছে। আশা করছি মুন্না সূর্য সন্তান হিসেবে আমাদের মাঝে আবির্ভূত হবে একদিন। গর্বিত হবে তার বাবা মা,শিক্ষক, আত্মীয়স্বজন, গর্বিত হবে দেশবাসী। আমারা অপেক্ষায় সেইদিনটি জন্য।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৩৫   ৭৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ