রবিবার, ১ জুলাই ২০১৮
বংশীকুন্ডা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত
Home Page » শিক্ষাঙ্গন » বংশীকুন্ডা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত
আল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজ:- এসেছে শত পুষ্পের দল,করছি তাদের বরণ।
হাতে হাতে শোভা পাবে, তাদের দেওয়া মন ।বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরনে হচ্ছে কলরব।প্রতিদিনেই নবীন বাড়বে,প্রবীন হবে সবাই।
সুনামগঞ্জের মধ্যনগর থানার টাংগুয়া হাওর পারের বিদ্যাপীঠ বংশীকুন্ডা কলেজে শনিবার(৩০ জুলাই) একাদশ শ্রেনীর নবীণ শিক্ষার্থীদের নবীন বরণ ২০১৮ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, প্রভাষক দেলোয়ার হোসেন,সোনিয়া খানম,সুমি হাসান,মো.আলমগীর হোসেন এবং আরোও উপস্থিত ছিলেন লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহ বুবুল আলম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর তৎকালীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ নিরলস প্রচেষ্টার মাধ্যমে এলাকার জনগনকে সাথে নিয়ে স্থাপিত করেন বংশীকুন্ডা কলেজ। যার ফলে প্রতিষ্ঠানটি এলাকার উচ্চ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:০১:১৫ ৮৪৫ বার পঠিত