শুক্রবার, ২০ জুলাই ২০১৮
সাতক্ষীরায় অভিযান চালানর পর ৭২ জন আটক
Home Page » প্রথমপাতা » সাতক্ষীরায় অভিযান চালানর পর ৭২ জন আটক
বঙ্গ-নিউজঃ সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৭২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য।
পুলিশ জানায়, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ জন এবং নাশকতার মামলায় আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি ও কূল্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামসহ ৬৪ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৮ জন, শ্যামনগর থানায় ৯ জন, আশাশুনি থানায় ৬ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
তিনি জানান, আটকের পর বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫ টি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩৯:৫৯ ৭৯৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম