নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ।

Home Page » আজকের সকল পত্রিকা » নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ।
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



বঙ্গ-নিউজঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে।

রোববার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কমিশন এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে বলেও জানিয়েছেন সিইসি।

এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে নূরুল হুদা বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবেন না। জনগণের চাওয়া বুঝে কাজ করতে হবে। ভোটকেন্দ্র স্থাপনের সময় ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে হচ্ছে। এটা একটা ভালো দিক। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইটিআইয়ের পরিচালক মো. ফরহাদ হোসেন, উপ-পরিচালক মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩৮   ৫৪১ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ