বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
দেশের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য: ঐক্যফ্রন্টের সাথে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » দেশের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য: ঐক্যফ্রন্টের সাথে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী
বঙ্গ-নিউজ: জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে বলেন, আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন গণভবন মানে জনগণের ভবনে। গণভবনে আপনাদেরকে স্বাগত জানাই।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি। সেটা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মনে করি।
এই দেশটা আমাদের সকলের, মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন এটাই আমাদের মূল লক্ষ্য। আমি এটা বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দেব। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চলল, আমার সরকার এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করেছে সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এটুকু বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে সেই স্বাধীনতার সুফল যেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে সেটাই আমাদের একমাত্র লক্ষ। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৭ ৫৪৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম