সোমবার, ২৪ জুন ২০১৩
৬ ছাত্র হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৮ জুলাই
Home Page » জাতীয় » ৬ ছাত্র হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৮ জুলাই
বঙ্গ- নিউজ ডটকমঃ আমিনবাজারে ছয় ছাত্র হত্যা মামলার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ৮ জুলাই ধার্য করেছেন আদালত।সোমবার সকালে ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ হেলাল উদ্দিনের আদালতে এই দিন ধার্য করা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবীরা মামলার কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ ২০১১ সালের ১৭ জুলাই আমিন বাজারের বড়দেশি গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ও একজনকে আহত করে মাদক চোরাচালানি চক্র।
এ ঘটনায় দায়ের করা মামলাটি প্রথমে ডিবিতে এবং পরে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা সেল এটিকে চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করে।
বর্তমানে আসামিরা জামিনে থাকায় নিহতদের পরিবারের সদস্যরা আতংকগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে বলেও দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ১৫:১৬:০৪ ৫০২ বার পঠিত