মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
চকবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সোহাগ নামের আরও একজনের মৃত্যু
Home Page » প্রথমপাতা » চকবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সোহাগ নামের আরও একজনের মৃত্যু

বঙ্গ-নিউজ: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রিকশাচালক আনোয়ার হোসেনের পর সোহাগ নামে আরোও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার (২৫ ফ্রেরুয়ারি) দিনগত রাত ২টা ৩০ মিনিটের দিকে সোহাগ মারা যায় বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত আড়াইটার দিকে আনোয়ার হোসেন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তার অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল।
সোহাগের মৃত্যুকে চকবাজারের অগ্নিকাণ্ডে মোট মৃত্যের সংখ্যা দাড়ালো ৬৯ জনে।
বাংলাদেশ সময়: ১০:১২:৫০ ৬১৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম