বুধবার, ১৩ মার্চ ২০১৯
রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছেন হলের ছাত্রীরা
Home Page » প্রথমপাতা » রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছেন হলের ছাত্রীরা

বঙ্গ-নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদে নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছেন হলের ছাত্রীরা।
মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা প্রভোস্টের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীরা বলেছেন, প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা হল অফিসের সামনে অবস্থান করবে। হলের অফিসের সামনে হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসীসহ কয়েকজন আবাসিক শিক্ষকদের দেখা গেছে। বর্তমানে ছাত্রীরা এখন হলের ভেতরে মূল গেটের সামনে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ৮:৫৮:২১ ৬৩০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম