শনিবার, ২ মে ২০২০
মধ্যনগর কাঁচাবাজারের হাট খেলার মাঠেস্থানান্তর
Home Page » সারাদেশ » মধ্যনগর কাঁচাবাজারের হাট খেলার মাঠেস্থানান্তর
আল-আমিন সালমান, বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে কাঁচাবাজার মধ্যনগর বাজারের বাজারের পিছনে খেলার মাঠে স্থানান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার ধর্মপাশা উপজেলা প্রশাসনের নির্দেশে মধ্যনগর থানা প্রশাসন,মধ্যনগর বাজার বনিক সমিতি ও মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের উদ্যোগে বাজারের পিছনের খেলার মাঠে কাঁচাবাজার স্থানান্তর করা হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য মধ্যনগর বাজারের কাঁচাবাজারের হাট বাজারের পিছনে খেলার মাঠে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২৯:২৪ ৭১৮ বার পঠিত #করোনা মধ্যনগর