রবিবার, ২ আগস্ট ২০২০

দুঃখ সুখ ইদ ছন্দ দুঃখ ছন্দ-শ্যামল সরকার

Home Page » বিনোদন » দুঃখ সুখ ইদ ছন্দ দুঃখ ছন্দ-শ্যামল সরকার
রবিবার, ২ আগস্ট ২০২০



শ্যামল সরকার

সুখে দুঃখে চলছে জীবন, সাথী হয়ে যে আমরণ।
দুঃখে এখন জীবন ভারী, বেচতে হবে গোটা চারি।
দুঃখের হাটে ক্রেতা নাই, বিক্রেতারা কান্দে তাই।
দুঃখে বাজার সয়লাব, বিক্রেতার যে মাথায় হাত।
পানির দামে বিকায় দুঃখ, দুঃখ বিক্রেতার নাইরে সুখ।
সুখ ছন্দ
সুখের বাজার অগ্নিমূল্য, বিক্রেতা নাই বাজারে;
ক্রেতার ভীড়ে বাজার গরম, সুখ মেলে না আহারে।
দুঃখ বদলে যে সুখ নেব, এমন পাই না যে কাহারে;
ভবের হাট এমনিতর, সুখ মেলে না জীবনতরে।
ভাবের হাটে সবই মিলে, টাকা কড়ি লাগে নারে;
সময় থাকতে চলে এসো, ভাবের এই হৃদ মাঝারে।
ইদ ছন্দ
বকরা ইদে সুখের বাজার, আনন্দেতে ভরে উঠে-রে;
গরীব খুঁজে ছাগল ভেড়া, হায়রে সুখের গোস্ত-রে।
ধনবান দেয় কোরবানি, গরুর হাটের সেরাটা-রে;
কোরবানি দিয়ে হুক্কা টানে, মনে যে কত সুখ-রে।
দু’ টুকরা মাংস পেলেই, অনাথের হাসি ফোটে-রে;
কোরবানির পশুর রানটা, বিয়াইন বাড়ি যায়-রে।
বিয়াই বিয়াইন রঙ্গীন স্বপ্নে, আহা কি যে মজা-রে;
পোলাও কোর্মা সেমাই যত, অদল বদল যে হয়-রে।
কোরবানিতে গরীব ধনী, সবাই কত্ত সুখ যে পায়-রে;
আশায় থাকি আবার কবে, বকর ইদ আসবে-রে।
ইদ মোবারক

প্রতীকি ছবি-কোরবানী

বাংলাদেশ সময়: ১১:০৪:৪১   ১০৪৬ বার পঠিত   #  #  #