বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
মধ্যনগরে উপজেলা বাস্তবায়ন ইউপি কমিটি গঠন
Home Page » সারাদেশ » মধ্যনগরে উপজেলা বাস্তবায়ন ইউপি কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা কে উপজেলা বাস্তবায়নের আন্দোলন কে তরান্বিত করার লক্ষে বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউনিয়ন কমিটির অনুমোদন করা হয়েছে।
বুধবার দুপুরে আবু বকর সিদ্দিক কে সভাপতি ও জালাল উদ্দীন কে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:১৪:২২ ৮৬১ বার পঠিত #উপজেলা বাস্তবায়ন পরিষদ