শনিবার, ৩ জুলাই ২০২১
পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
Home Page » প্রথমপাতা » পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
বঙ্গনিউজঃবঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পিকআপ ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে মাছবাহী একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। পথে হাতিয়া এলাকায় উত্তরবঙ্গের দিকে যাওয়া অ্যাম্বুলেন্সটির সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। অপর দুই জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি আরও জানান, আহত পাঁচ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত পাঁচ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২:১২:০০ ৬৩৭ বার পঠিত # #অ্যাম্বুলেন্স #টাঙ্গাইল #পিকআপ #প্রাণহানী #সংঘর্ষ