সোমবার, ২৩ আগস্ট ২০২১
মধ্যনগরে বজ্রপাতে দুই জেলে নিহত
Home Page » বিবিধ » মধ্যনগরে বজ্রপাতে দুই জেলে নিহত
স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন দুগনই গ্রামের দুই জেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।
সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের কাইলানী হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে নিহত হয় দুগনই গ্রামের মকলিব আলীর ছেলে সাজনুর মিয়া (৩৭) ও আবুল ফজলের ছেলে রাকিব মিয়া( ১৬)।নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান,শুনেছি দুগনই গ্রামে দুই জেলে বজ্রপাতে নিহত হয়েছে। এখন আমরা ঘটনাস্থলে যাচ্ছি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।