মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
মধ্যনগরে মাস্ক বিতরণ
Home Page » সারাদেশ » মধ্যনগরে মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন।
মঙ্গলবার সকালে মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা নিতে আসা মানুষ জনের মধ্যে মাস্ক বিতরণ করেন তিনি।
ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজকে করোনা ভাইরাসের টিকা নিতে আসা মানুষের মধ্যে সাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক বিতরণ করেছি।
বাংলাদেশ সময়: ২০:২৩:২৬ ৪৯৬ বার পঠিত