মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩
হাসপাতালে আনোয়ার হোসেন
Home Page » প্রথমপাতা » হাসপাতালে আনোয়ার হোসেন
বঙ্গ-নিউজ ডটকম: অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকদিন থেকেই অসুস্থ থাকা এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সোমবার হাসপাতালে নেওয়া হয়। ডা. সারোয়ারের তত্ত্বাবধানে ১১ তলার একটি কেবিনে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে তার কন্যা জিনাত বঙ্গ-নিউজকে বলেন, ‘গত রোববার থেকে বাবার শরীরের অবস্থা ভালো না। পরে আমি তাকে কলাবাগানে আমার বাসায় নিয়ে আসি। এরপর বিভিন্ন টেস্টের পর জানা যায় তার গল ব্লাডারে পাথর রয়েছে। বাবা মুখ দিয়ে কিছুই খেতে পারছেন না। তাই আপাতত স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে।’ আনোয়ার হোসেনের সহধর্মিনী নাসিমা আনোয়ার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯:১৩:১৯ ৪৮১ বার পঠিত