শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩
ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ইবিতে আহত ৩০
Home Page » শিক্ষাঙ্গন » ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ইবিতে আহত ৩০
ইবি প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এ সময় নেতাকর্মীরা প্রশাসনিক ভবনে ভাঙচুর চালিয়েছেন ।দলীয় কোন্দলের জের ধরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ে থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।
বিশ্ববিদ্যালয়ের শাখা প্রধান রাশেদুজ্জামান খান টুটুল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:০১:০৯ ৪৮৬ বার পঠিত