শনিবার, ৫ অক্টোবর ২০১৩
কমলাপুরের রেল কর্মচারীকে খুন করে টিকিট বিক্রির টাকা লুট
Home Page » সংবাদ শিরোনাম » কমলাপুরের রেল কর্মচারীকে খুন করে টিকিট বিক্রির টাকা লুট
বঙ্গ-নিউজ ডটকমঃ কমলাপুর রেলওয়ে স্টেশনের চুক্তিভিত্তিক এক কর্মচারীকে হত্যা করে রেলের টিকিট বিক্রির লক্ষাধিক টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে রেলওয়ে ও পুলিশ সূত্র জানিয়েছে। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ বঙ্গনিউজকে জানান, নিহত ইস্রাফিল (৬০) রেলওয়েতে চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত ছিলেন।রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরো জানান, শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত রেলের টিকিট বিক্রির টাকা লুট করতেই এ খুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১২:২৬:২৬ ৪৬৫ বার পঠিত