শনিবার, ১৯ অক্টোবর ২০১৩
শনিবার বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
Home Page » সংবাদ শিরোনাম » শনিবার বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
বঙ্গ-নিউজ ডটকমঃ ২৫ অক্টোবরের সমাবেশ বাধাপ্রাপ্ত হলে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করে। সূত্র জানায়, একই ইস্যুতে ১৮দলীয় জোটেরও জরুরি বৈঠক ডাকা হয়েছে। রোববার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে ওই বৈঠক। সূত্র আরও জানায়, বৈঠকে ২৫ অক্টোবরের বিএনপির সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হবে। আর সমাবেশে বাধা দেওয়া হলে একদফার যে আন্দোলন শুরু হবে তাতে সরকারের বাধা মোকাবেলায় দলীয় ও জোটের কৌশলও নির্ধারণ হবে সভায়।
বাংলাদেশ সময়: ১০:২৯:৩৩ ৪৬৭ বার পঠিত