শনিবার, ২৬ অক্টোবর ২০১৩
উত্তরায় ককটেলসহ দু’শিবির কর্মী আটক
Home Page » সংবাদ শিরোনাম » উত্তরায় ককটেলসহ দু’শিবির কর্মী আটক
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর উত্তরায় ককটেলসহ দু’শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হচ্ছে, মাসুম (২৪) ও শাহিন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের আটক করা হয়। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বঙ্গনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টায় আমরা তাদের আটক করি। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২১:৫০:৩৮ ৪৩০ বার পঠিত