সোমবার, ২৫ নভেম্বর ২০১৩
হান্নান শাহ আটক
Home Page » সংবাদ শিরোনাম » হান্নান শাহ আটক
বঙ্গ-নিউজ ডটকমঃগুলশানের জাপান অ্যাম্বেসির সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহকে আটক করেছে পুলিশ।সোমবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।
জানা গেছে, জাপানি রাষ্ট্রদূতের বাসায় ওই অনুষ্ঠানে ক্ষমতাসীন ও বিরোধী দলীয় নেতাসহ অনেককেই আমন্ত্রণ জানানো হয়। সন্ধ্যা ৭টা থেকেই ওই অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের তোফায়েল আহম্মেদ, আমির হোসেন আমু, শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর ছেলে জয়ের স্ত্রী।
বিএনপির পক্ষে যোগ দেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও হান্নান শাহ।
এছাড়া জামায়াতের ব্যারিস্টার রাজ্জাক ও মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান আলী অনুষ্ঠানে যোগ দেন। হান্নান শাহের আটকের খবর বিএনপির গুলশান কার্যালয়ে ছড়িয়ে পড়লে নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এ সময় গা ঢাকা দেন। গুলশানে বিএনপির কার্যলয়সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৩ ৪৪৫ বার পঠিত