এবার মাঠ কাঁপালেন শামীম ওসমান

Home Page » প্রথমপাতা » এবার মাঠ কাঁপালেন শামীম ওসমান
শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪



images2.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভার মাঠ কাঁপালেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার বেলা তিনটার দিকে হাজার হাজার নেতা-কর্মীর বিশাল এক মিছিল নিয়ে শামীম ওসমান সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হন। এ সময় শামীম ওসমানের অনুসারী নেতা-কর্মীদের হাতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন। এর আগে বেলা দুইটা ৩০ মিনিটে কোরআন  তেলাওয়াত, গীতা  ও বাইবেল পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এ ছাড়া সভায় দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীদের বক্তব্য রাখার কথা রয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে।

বাংলাদেশ সময়: ২০:১১:০২   ৫২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ