শনিবার, ১১ জানুয়ারী ২০১৪

১৬ দিন পর কার্যালয়ে খালেদা

Home Page » প্রথমপাতা » ১৬ দিন পর কার্যালয়ে খালেদা
শনিবার, ১১ জানুয়ারী ২০১৪



khaleda-zia_211.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকম: ১৬ দিন পর নিজের রাজনৈতিক কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৭টা ৪০ মিনিটে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। খালেদা জিয়া সর্বশেষ ২৬ ডিসেম্বর  তার গুলশান কার্যালয়ে আসেন। এর আগে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের কারণ দেখিয়ে গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে তার বাড়ির সামনে পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। ওই দিন থেকে কার্যত ‘অঘোষিত অন্তরীন’ হয়ে পড়েন তিনি। এরপর বাসা থেকে বের হতে পারেননি তিনি। কার্যালয়ে এসে তিনি বৈঠকে বসেন চীনের রাষ্ট্রদূত লী জুনের সঙ্গে। বৈঠক চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর আগেই বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আসায় তার সঙ্গে দেখা করতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, উপদেষ্টা ড. ওসমান ফারুক ও সাবিহ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, সাবেক এমপি রাশেদা বেগম হীরা এবং নিলুফার চৌধুরী মনি।

বাংলাদেশ সময়: ২১:২৫:৩৯   ৫২২ বার পঠিত