মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪
অধ্যক্ষ মজিবুর রহমান আর নেই
Home Page » সংবাদ শিরোনাম » অধ্যক্ষ মজিবুর রহমান আর নেই
তমালঃস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)জেলার (দুর্গাপুর-কলমাকান্দা) ১৫৭ নেত্রকোনা-১ আসনের সাবেক আওয়ামীলীগ এম,পি মোশতাক আহমেদ রুহী এর পিতা নেএকোনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমান(৭৬) মঙ্গলবার সকাল ৮.৩০ মিঃ বার্ধক্য জনিত কারণে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (..ইন্নলিল্লাহি ………….. রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ,১মেয়ে ,নাতী নাতনী সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ বুধবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের নিজ গ্রামের বাড়ী চত্রংপুর নিয়ে যাওয়া হবে এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ,শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ২১:০৪:৪৬ ৯৭৩ বার পঠিত