বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০১৪

নোয়াখালীর চৌমুহনীতে হয়ে গেলো পিঠা উৎসব

Home Page » সংবাদ শিরোনাম » নোয়াখালীর চৌমুহনীতে হয়ে গেলো পিঠা উৎসব
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০১৪



sweets-and-foods1.jpg(খোকন):বঙ্গ-নিউজডটকমঃ নানা স্বাদ আর হরেক রকম ডিজাইনের পিঠা নিয়ে নোয়াখালীর চৌমুহনীতে হয়ে গেলো পিঠা উৎসব। বৃহস্পতিবার নোয়াখালী চৌমুহনী প্রি-ক্যাডেট স্কুলে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে অভিভাবকদের বানানো হরেক রকমের পিঠা নিয়ে প্লে গ্রুপ থেকে ৮ম শ্রেণির ১শ‘ ৩০ জন ক্ষুদে শিক্ষার্থী উৎসবে অংশ গ্রহন করে। উৎসবে বৌ পিঠা, পানতুয়া, আলু জিলাপী ও ঝাল পিঠাসহ ভিন্ন স্বাদের ও ভিন্ন নামের অসংখ্য পিঠা পরিবেশন করা হয়। এ উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতে এক মিলন মেলায় পরিণত হয়।

বাংলাদেশ সময়: ২০:০৮:৩৮   ২১৬২ বার পঠিত