মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৪
খালেদা জিয়া সন্ধ্যায় বি. চৌধুরীকে দেখতে যাবেন
Home Page » জাতীয় » খালেদা জিয়া সন্ধ্যায় বি. চৌধুরীকে দেখতে যাবেন
বঙ্গ নিউজ ডটকমঃঅসুস্থ বিকল্পধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে দেখতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় বি. চৌধুরীর বারিধারার বাসভবনে যাবেন তিনি। এরপর রাতে গুলশানের কার্যালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া। গণমাধ্যমকে এ তথ্য জানান চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। উল্লেখ্য, গত দুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগছেন বি. চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৫ ৪৪৫ বার পঠিত