
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গতকাল নোয়াখালীর চৌমুহনীতে হাত পাখার সমর্থনে নির্বাচনী জনসভা ও শোডাউন অনুষ্ঠিত হয় । নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন মুহতামিম পীর সাহেব চরমোনাই মনোনীত নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ( হাত পাখা ) মাওলানা নুর উদ্দিন আমানতপুরি । স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন পরীচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন । আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
ইব্রাহিম খলিল , নোয়াখালী জেলা শাখার (আইয়াবি ) সভাপতি মাওলানা নজীর আহমেদ , সহ সভাপতি মাষ্টার নেয়ামত উল্লাহ , যুগ্ন সম্পাদক আব্দুর রহিম , অর্থ প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন , আশা আন্দোলন নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মাহমুদুর রহমান । অনুষ্ঠানে পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক ( আইয়ুব ) তাজুল ইসলাম মাসুম । সভায় প্রধান অতিথি মাওলানা নুর উদ্দিন সাহেব বলেন, আমরা কারো বিরুদ্ধে নই। আমরা নির্বাচিত হলে বেগমগঞ্জকে ঢাঁদাবাজ মুক্ত , দুর্নিতি মুক্ত করে ইনসাফ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবো। চৌমুহনী শহরকে একটি আধুনিক শহরে রুপান্তর করবো। সভা শেষে চৌমুহনী শহরে একটি শোডাউন বের করা হয়।