মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
Home Page » জাতীয় » রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেছেন।
ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর মাত্র ছয় মিনিটের মধ্যে অর্থাৎ সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুইতলা মার্কেটটির নিচতলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট একযোগে কাজ করেছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বস্তির বিষয় হলো, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১:০৭:৪৬ ● ১২ বার পঠিত