বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

ভাঙা আঙুল নিয়েই ফাইনাল খেললেন মার্তিনেজ

Home Page » খেলা » ভাঙা আঙুল নিয়েই ফাইনাল খেললেন মার্তিনেজ
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


এমিলিয়ানো মার্তিনেজ

বেদনাকে বীরত্বে পরিণত করার এ এক অসাধারণ গল্প। ইউরোপা লিগের ফাইনাল শুরুর ঠিক আগে ওয়ার্মআপের সময় আঙুল ভেঙে যায় অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। তবুও মাঠ ছাড়েননি তিনি। আঙুলে ব্যান্ডেজ বেঁধে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে গেলেন — আর সেই রাতে অ্যাস্টন ভিলা জিতল ৩০ বছরের দীর্ঘ অপেক্ষার ইউরোপিয়ান ট্রফি।

বুধবার রাতে ইস্তাম্বুলে এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে ইউরোপা লিগ শিরোপা জিতেছে উনাই এমেরির দল। শুরু থেকেই ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল ভিলার হাতে। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। গোলপোস্টে মার্তিনেজের দৃঢ় উপস্থিতিতে ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি জার্মান ক্লাব ফ্রাইবুর্গ।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “ম্যাচের আগে ওয়ার্মআপে আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন হয়নি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। ফুটবলে এসব পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়।”
ওয়ার্মআপের সময় চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর আঙুলে ব্যান্ডেজ

বাংলাদেশ সময়: ১১:৫৬:২১ ● ১৫ বার পঠিত