বিশ্বকাপ সামনে রেখে সুইজারল্যান্ডের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা

Home Page » খেলা » বিশ্বকাপ সামনে রেখে সুইজারল্যান্ডের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইজারল্যান্ড। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল সাজিয়েছেন প্রধান কোচ মুরাত ইয়াকিন।

দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকা। সহ-নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সুইজারল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন এই দুই ফুটবলার। দীর্ঘ পথচলার পর এবারও বড় মঞ্চে তাদের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে সুইসরা। জাতীয় দলের হয়ে দুজনেরই এটি হতে যাচ্ছে চতুর্থ বিশ্বকাপ।

বিশ্বকাপ সামনে রেখে সুইজারল্যান্ডের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা

স্কোয়াডে জায়গা পেয়েছেন দলের নির্ভরযোগ্য কয়েকজন পরিচিত মুখও। ডিফেন্সে থাকছেন মানুয়েল আকাঞ্জি, আক্রমণভাগে আছেনব্রিল এমবোলো। এছাড়া মাঝমাঠে শক্তি বাড়াবেনডেনিস জাকারিয়া, রেমো ফ্রয়লারr ও তরুণ প্রতিভা আরডন জাশারি। অভিজ্ঞতা ও গতির সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে সুইজারল্যান্ড।

গত তিনটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠেছিল সুইসরা। তবে প্রতিবারই শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি দলটি। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে অন্তত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুইজারল্যান্ড। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও কানাডা।

সুইজারল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: গ্রেগর কোবেল, মার্ভিন কেলার, ইভন এমভোগো।

ডিফেন্ডার: মানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, অরেল আমেন্দা, এরে কোমার্ট, নিকো এলভেডি, লুকা জাকুয়েজ, মিরো মুহেইম, সিলভান ভিডমার।

মিডফিল্ডার: গ্রানিত জাকা (অধিনায়ক), ডেনিস জাকারিয়া, মিশেল এবিশার, ক্রিস্টিয়ান ফাসনাখ্ট, রেমো ফ্রয়লার, সেড্রিক ইত্তেন, আরডন জাশারি, ফ্যাবিয়ান রিডার, জিব্রিল সো।

ফরোয়ার্ড: ব্রিল এমবোলো, জেকি আমদুনি, জোহান মানজাম্বি, ড্যান এনডয়, নোয়া ওকাফোর, রুবেন ভারগাস।

বাংলাদেশ সময়: ১২:১৬:৫২ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ