টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে, ১৫ জন নিহত
Home Page »
জাতীয় »
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে, ১৫ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে জানান, রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ওই ট্রাকের ওপর উত্তরবঙ্গমুখী যাত্রীরা চড়ে বসেছিলেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১:৩২:২৫ ●
১১১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)