‘আজই চুক্তি হতে পারে’ — রুবিও

Home Page » প্রথমপাতা » ‘আজই চুক্তি হতে পারে’ — রুবিও
সোমবার ● ২৫ মে ২০২৬


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি ‘আজই’ হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ভারত সফরে থাকা রুবিও নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, “গত রাতে কিংবা আজ কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম। তবে এ নিয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না।” দিল্লি ত্যাগের আগে তিনি এসব মন্তব্য করেন।
ইসরায়েলের প্রসঙ্গে রুবিও আরও বলেন, “ইসরায়েলের নিজের নিরাপত্তা রক্ষার অধিকার সবসময়ই আছে। হিজবুল্লাহ যদি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বা হামলা চালায়, তাহলে জবাব দেওয়ার অধিকার তেল আবিবের অবশ্যই রয়েছে।”

তবে রুবিওর আশাবাদী বক্তব্যের বিপরীতে ট্রাম্প কিছুটা সতর্ক সুরে কথা বলেছেন। রোববার (২৪ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য শনিবারের তুলনায় অনেক বেশি সংযত। শনিবার তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

চুক্তির ব্যাপারে ওয়াশিংটনের ভেতরে এই দ্বৈত বার্তা — একদিকে রুবিওর আশাবাদ, অন্যদিকে ট্রাম্পের সতর্কতা — মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথটি এখনো কতটা জটিল, তারই ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: এএফপি, দ্য ডন

বাংলাদেশ সময়: ১১:৪৫:২২ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ